কাজী নজরুল ইসলামের সিলেট পরিভ্রমণের শতবর্ষ উদ্যাপন

কাজী নজরুল ইসলামের সিলেট পরিভ্রমণের শতবর্ষ উদ্যাপন

সিলেটের সিংহবাড়িতে কবি নজরুলের স্মৃতিবিজড়িত সেই সিংহবাড়ির উদ্যোগে তাঁর ভ্রমণের শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘শত বছর আগে কাজী নজরুল ইসলাম সিলেটে প্রথম এসেছিলেন। সিংহবাড়িতেও সেই সময় তিনি এসেছিলেন। এই নগরের ইতিহাস-ঐতিহ্য লালনপালনে সিটি করপোরেশনের অবশ্যই দায়বদ্ধতা আছে।

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে শীত মৌসুমে নজরুলের সিলেট পরিভ্রমণের শত বছর পূর্তি দুই দিনব্যাপী আয়োজনে ঘটা করে পালন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। নজরুল অনুরাগী, গবেষক, শিক্ষক, সংগীতজ্ঞসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি গঠন করে এ আয়োজন করা হবে।

স্মরণোৎসব অনুষ্ঠানে ‘সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মারক’ শিরোনামে একটি সংকলন প্রকাশিত হয়েছে। এতে নজরুলের সিলেট-সংযোগ, তাঁর জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন লেখকের লেখা ঠাঁই পেয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।