নাটোরে আমের চাষিরা পাড়া শুরু, ভালো ফলনের আশা

নাটোরে আমের চাষিরা পাড়া শুরু, ভালো ফলনের আশা

নাটোর উত্তরাঞ্চলের চতুর্থ বৃহত্তম আম উৎপাদনকারী জেলা। এ জেলায় আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের আম পাড়া শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলন হওয়ায় জেলায় ৪০০ কোটি টাকার আম বেচাকেনার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ ও বাগানমালিকেরা।

জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কৃষি বিভাগের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে, চাষিরা আজ সকাল থেকে জেলার বিভিন্ন বাগানের গুটি ও বৈশাখী জাতের আম পাড়া শুরু করেছেন। প্রথম দিন চাষিরা কিছুটা অপ্রস্তুত থাকলেও যেসব বাগানে গাছপাকা আম দেখা গেছে, সেসব গাছের আম সংগ্রহ করা হচ্ছে।

দুপুরের পর সংগ্রহ করা আম পৌঁছে গেছে জেলার নির্ধারিত পাইকারি আড়তে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।