রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম-সন্দেহভাজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১ জন রোগীকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সময়ে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫৩ জনের মৃত্যু হয়েছে।






























































































































































































































