পঞ্চগড়ে ল্যান্টানা ফুলের সৌন্দর্য মনোমুগ্ধ করছে

পঞ্চগড়ে ল্যান্টানা ফুলের সৌন্দর্য মনোমুগ্ধ করছে

পঞ্চগড়ের বিভিন্ন এলাকার পথের ধারে নীরবে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা। গ্রীষ্ম আর বর্ষাকালে ল্যান্টানা ফুল এসব উপজেলার পথের ধার, ঝোপঝাড়ে অপরূপ সৌন্দর্যে মাতিয়ে রাখে।

গ্রীষ্মের মধ্যেই বৃষ্টিতে গাছপালা প্রাণ ফিরে পেয়েছে। সবুজে ভরে উঠেছে চারদিক। গাঁয়ের মেঠো পথের দুই ধারে ফুটতে শুরু করেছে ল্যান্টানা। স্নিগ্ধ শোভার সুরভিত ল্যান্টানার রূপে আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি, প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ।

ল্যান্টানা ফুল গাছের পাতার গন্ধ মাদকতাময় হওয়ায় স্থানীয় ব্যক্তিদের অনেকে একে ‘মাথা ঘুরানি’ গাছ বলে থাকেন। পঞ্চগড় সদর উপজেলার বিদ্যালয়শিক্ষক আতাউর রহমান বলেন, ‘ল্যান্টানা আমাদের জেলার বিভিন্ন এলাকার পথের ধারে, নদীর পাড়ে শোভা ছাড়াচ্ছে। দেখতে চমৎকার এই বুনো ফুল নীরবে–নিভৃতে শোভা ছড়ায়। অনেকে এই এই ফুলের নাম না জানলেও সৌন্দর্য ঠিকই উপভোগ করেন। অনেককে দেখি ছবিও তুলে রাখেন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।