আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে

হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭৩ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৭২ শিশু ও নিশ্চিত হামে ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব ২৬ মে সকাল আটটা থেকে আজ (২৭ মে) সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের আর একজন রাজশাহীর।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।