বাড়ি যাওয়ার আনন্দ হাজার কষ্টের চেয়ে বেশি

বাড়ি যাওয়ার আনন্দ হাজার কষ্টের চেয়ে বেশি

ঈদে বাড়ি যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করছেন পোশাক কারখানার শ্রমিক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, '১১ দিনের ছুটি পাইছি। কষ্ট হলেও মনে আনন্দ আছে যে বাড়িতে যাচ্ছি। মা–বাবার সাথে দেখা হবে, ভাইবোনের সাথে দেখা হবে। এই একটা খুশি, আনন্দ।'

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় গতকাল সোমবার থেকে ধাপে ধাপে ছুটি শুরু হয়েছে। কারখানা ছুটি হওয়ার পর থেকে কারখানার শ্রমিকসহ অন্যরা পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ বাড়ির উদ্দেশে ছুটছেন।

তবে আজ সকালে ঝোড়ো বৃষ্টি ও পরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ছাড়া নবীনগর, পলাশবাড়ী এলাকায় মহাসড়কের ওপরে আগে থেকে শ্রমিকদের ভাড়া করা বাস এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখায় নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত পরিবহনগুলো থেমে থেমে চলছে। আবার কখনো চলছে ধীরগতিতে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।