নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৪ কেজির কোরাল, বিক্রি ৩১ হাজার টাকায়

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৪ কেজির কোরাল, বিক্রি ৩১ হাজার টাকায়

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি কেটে বিক্রি করা হয়েছে ৩১ হাজার ২০০ টাকায়। আজ রোববার সকালে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরে নির্মিত ট্রানজিট জেটিঘাট এলাকায় মাছটি ধরেন স্থানীয় চৌধুরীপাড়ার জেলে মোহাম্মদ হাসান (৩৪)।

মোহাম্মদ হাসান বলেন, সকাল সাতটার দিকে তিনি জেটিঘাট–সংলগ্ন নাফ নদীতে বড়শি ফেলেন। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করেন। পরে রশি টেনে দেখতে পান, বড় একটি মাছ ধরা পড়েছে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর তিনি মাছটি ওপরে তুলতে সক্ষম হন। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৪ কেজি।

মোহাম্মদ হাসান আরও বলেন, দুপুরে মাছটি টেকনাফ বাজারে নিয়ে গেলে ক্রেতাদের ভিড় জমে যায়। সাধারণ সময়ে কোরাল মাছের দাম প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা হলেও বড় হওয়ায় তিনি মাছটির দাম হাঁকেন প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা। পরে মাছটি কেটে বিক্রি করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।