রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সমাপনীতে নাচানাচির ভিডিও শেয়ারে হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সমাপনীতে নাচানাচির ভিডিও শেয়ারে হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সমাপনীতে ছাত্রী হলের সামনে নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দেওয়ায় এক শিক্ষার্থীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই হলের আরেক শিক্ষার্থী এ অভিযোগ করেন।

গত শুক্রবার রাতের এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। তাঁর নাম ইবাইদুর রহমান খান। তিনি মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং শহীদ হবিবুর রহমান হলের ২২১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।