বিরল ও জটিল স্নায়বিক রোগ ‘মায়াস্থেনিয়া গ্রাভিস’-এ আক্রান্ত হন তানিয়া খাতুন। ধরা পড়ার পর ২১ দিন আইসিইউসহ প্রায় আড়াই মাস হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তখন চিকিৎসকেরা কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন— মা হওয়া হবে তাঁর জন্য চরম ঝুঁকিপূর্ণ। কিন্তু শঙ্কা কাটিয়ে তিন বছরের মাথায় তানিয়া এখন ফুটফুটে কন্যাসন্তানের মা।
আজ রোববার (৩ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর এই সন্তান ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। যদিও বাড়তি সতর্কতার জন্য মাকে আইসিইউ এবং শিশুকে বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) রাখা হয়েছে।
জটিল রোগে আক্রান্ত হয়ে আইসিইউ থেকে ফিরে মা হওয়ার এমন ঘটনা রাজশাহীতে বিরল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।































































































































































































































