বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামে ২০ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশু এবং হাম শনাক্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯০ শিশু।
এ নিয়ে চলতি বছর এই বিভাগে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে এসেছে ২ হাজার ১১৭ শিশু। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ শিশুর।































































































































































































































