দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ববিরোধের জেরে শহীদ নুর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে এ ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

পরে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন নুর হোসেন হলের শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে কয়েক শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ প্রতিবেদন লেখার সময় রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।