বাজেট আলোচনায় মানবসম্পদ উন্নয়নের জন্য জাতীয় অগ্রাধিকার

বাজেট আলোচনায় মানবসম্পদ উন্নয়নের জন্য জাতীয় অগ্রাধিকার

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করা এবং দক্ষ জনশক্তিকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া বার্ষিক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানানো হয়েছে।

এ দাবি জানানো হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) ও ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনায়। অনুষ্ঠানে এফবিএইচআরওর প্রতিষ্ঠাতা সভাপতি মো, মোশাররফ হোসেন তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। ঢাকার ধানমন্ডির হ্যাপি আর্কেডে এ অনুষ্ঠান হয়। আলোচনার মূল বিষয় হলো ‘জাতীয় বাজেট ২০২৬: মানবসম্পদ প্রেক্ষাপট’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।