প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণাল৯য়ের সচিব হিসেবে আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে মো. সাখাওয়াত হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে সচিবসহ বিভিন্ন পদে পরিবর্তন হচ্ছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।













































































