নির্বাচন কমিশনের জেন্ডার সংবেদনশীলতা মডিউল হস্তান্তর

নির্বাচন কমিশনের জেন্ডার সংবেদনশীলতা মডিউল হস্তান্তর

গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুসংহতকরণ এবং নির্বাচনের প্রতিটি ধাপে জেন্ডার সমতা নিশ্চিত করা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনপ্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ; আর এই লক্ষ্য অর্জনে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

ইউএন নির্বাচন সহায়তা প্রকল্পের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ও একশনএইড বাংলাদেশের অংশীদারত্বে ‘বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তকাঠামো শক্তিশালীকরণ’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ওয়েভ ফাউন্ডেশন ও একশনএইড বাংলাদেশের অংশীদারত্বে বাংলাদেশের ৮টি জেলার ১৬টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।