পল্লবী হত্যাকাণ্ডের ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

পল্লবী হত্যাকাণ্ডের ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা আট বছরের শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।