প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭: ৪৭আপডেট : ২৪ মে ২০২৬, ১৭: ৪৯ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা সাফাত সিদ্দিকীর ছেলে হারা এই দুঃখিনী মায়ের ছোট এই বাক্যে আবেগাপ্লুত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শহীদ আহনাফের মায়ের এই মেসেজটা আমি যতবার পড়ি, আমার চোখ ভিজে যায়। একবার কথাগুলোর ওজন ভাবেন। সন্তান হারানোর শোক তবু কোনোভাবে বয়ে বেড়াচ্ছেন। কিন্তু যে কারণে তার সন্তানের মতো হাজারো সন্তানকে এক জুলাইতেই খুন করেছে খুনি ফ্যাসিস্ট, সেই জুলাই নিয়ে যখন তামাশা করা হয় তখন এই মায়েদের কলিজা ছিঁড়ে যায়।
ফলে যারা জুলাই এবং শহীদদের নিয়ে টিভি টকশো এবং অনলাইন আলোচনায় ফ্যাসিস্টদের ফাতরামি করার সুযোগ করে দিচ্ছেন, প্লিজ স্টপ ইট। কবরের মাটি এখনও তাজা, হাজার হাজার ভিডিও ফুটেজ দলিল হিসাবে সাক্ষ্য দিচ্ছে, এর মাঝে যখন ফ্যাসিস্ট-এনাবলাররা যখন সংশয় প্রকাশ করে, তখন ঐ মায়েদের বুকে ছুরির মতো বিঁধে।














































































