জুলাই জাতীয় সনদ ও সংস্কার কার্যক্রমকে বিতর্কের বিষয়বস্তু না বানিয়ে তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদ রক্তস্নাত একটি তাৎপর্যপূর্ণ দলিল। এ দলিল তৈরিতে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনের অবদান ছিল। এই দলিল দেশকে স্বৈরতন্ত্র থেকে মুক্ত করার একটি প্রতিজ্ঞা।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিল স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ। সেই লক্ষ্যে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল।













































































