নড়াইল জেলার এনসিপির নতুন আহ্বায়ক ও সদস্যসচিব

নড়াইল জেলার এনসিপির নতুন আহ্বায়ক ও সদস্যসচিব

নড়াইল জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক হিসেবে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমি নিযুক্ত হয়েছেন। এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

গত রোববার অনুমোদন পাওয়া আংশিক আহ্বায়ক কমিটির নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে এনসিপির কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নড়াইল জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এস এম সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন নিযুক্ত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।