বিএনপি নেতার বিপুল আয়ের উৎস কোথায়—রাশেদের প্রশ্ন

বিএনপি নেতার বিপুল আয়ের উৎস কোথায়—রাশেদের প্রশ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘এ্যানি ভাই (পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী) কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সেই টাকা কোথায় পায়? সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’

এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এ চুক্তি এনসিপি করিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।