প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। অধিদপ্তরের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণ করেছেন। আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৯ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা জানান, মহাপরিচালক বলেছেন, স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। দ্রুত নিয়োগের ব্যাপারে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন তিনি।
আন্দোলনকারীদের দাবি, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে তারা অবস্থান ত্যাগ করবেন না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।














































































