ইউএসটিসিতে তরুণীর মৃত্যুর রহস্য উদঘাটিত

ইউএসটিসিতে তরুণীর মৃত্যুর রহস্য উদঘাটিত

চট্টগ্রাম নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) উঁচু ভবন থেকে পড়ে রিতা আক্তার (১৯) নামের এক তরুণীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ওই তরুণী খুনের শিকার হয়েছেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। তাঁর নাম আবদুর রহমান শেখ (২১)।

পুলিশ জানায়, একই প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে আবদুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তিন-চার মাস আগে মারামারির ঘটনায় আবদুর রহমানের চাকরি চলে যায়। তিনি বিভিন্ন সময়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনজেলা থেকে আরও পড়ুনগ্রেপ্তারচট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগহত্যা

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।