গর্ভাবস্থায় নারীর শরীরে নানা জৈবিক ও হরমোনজনিত পরিবর্তন ঘটে। এর প্রভাব পড়ে রক্তচাপের ওপরও। অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে যায়, যা গর্ভকালীন উচ্চ রক্তচাপ নামে পরিচিত। এটিকে অবহেলা করলে মা ও শিশুর জন্য মারাত্মক জটিলতা তৈরি হতে পারে।
গর্ভাবস্থায় শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যায়। এসব হরমোন রক্তনালির দেয়ালে প্রভাব ফেলে, ফলে রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ বাড়তে পারে।
গর্ভকালীন উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখে। নিয়মিত রক্তচাপ মাপা জরুরি। কম লবণযুক্ত খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। দুশ্চিন্তা ও মানসিক চাপ কমিয়ে শান্ত পরিবেশে থাকতে হবে।




