পশুর কামড় বা আঁচড়ে ক্ষতস্থানটি দ্রুত ক্ষারযুক্ত সাবান ও প্রবাহিত পানি দিয়ে ১৫-২০ মিনিট ধুতে হবে। এতে ক্ষতের মুখে থাকা ভাইরাসের বড় একটি অংশ মারা যায়। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা বা সেলাই দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত হাসপাতালে যেতে হবে।
কখন টিকা নিতে হবে শুধু কামড় নয়, নখের আঁচড় লাগলে বা পশুর লালা শরীরের কোনো ক্ষতস্থানে লাগলেও টিকা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুযায়ী, দেরি না করে যত দ্রুত সম্ভব (২৪ ঘণ্টার মধ্যে হলে সবচেয়ে ভালো) টিকা নেওয়া উচিত।
টিকার ধরন ও সংখ্যাসাধারণত দুই ধরনের ইনজেকশন দেওয়া হয়। র্যাবিস ভ্যাকসিন: এটি র্যাবিসের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা তৈরি করে। বর্তমানে আধুনিক পদ্ধতিতে এটি চামড়ার ভেতর বা মাংসে দেওয়া হয়। সরকারিভাবে সাধারণত তিন থেকে চারটি ডোজ দেওয়া হয়। ইমিউনোগ্লোবিউলিন (আরআইজি): আরআইজি জলাতঙ্ক প্রতিরোধের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী ইনজেকশন।




