দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। এমন তাপপ্রবাহ সবার জন্য ঝুঁকিপূর্ণ। হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়া তাপপ্রবাহে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। ভারসাম্য নষ্ট হয় ইলেকট্রোলাইটের। ফলে মানুষ অজ্ঞান হয়ে মারাও যেতে পারে।
পেশিতে টান, ক্লান্তি, তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব ও হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে। হতে পারে কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাবে জ্বালাপোড়া। দীর্ঘ মেয়াদে কিডনিতে পাথর বা কিডনি সংক্রমণের ঝুঁকি বাড়ে। প্রবীণ, শিশু, হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি, অতিরিক্ত ওজনের ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি।
পানিশূন্যতা ও লবণশূন্যতা প্রতিরোধে এ সময়ে এমন খাবার খেতে হবে, যা শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন করবে না। উৎপন্ন তাপকে শরীর থেকে অপসারণ করবে। সেই সঙ্গে শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করবে।




