লেবানিজ পদ ওয়ারাক এনাব রাঁধতে হলে প্রথমে পেঁয়াজ, টমেটো, ধনে, লবণ, সেভেন স্পাইস মসলা অথবা গরমমসলার গুঁড়া, অলিভ অয়েল এবং লেবুর রস সংগে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি এবং চাল মেখে নিতে হবে। এরপর আঙুরের পাতা ধুয়ে নিন এবং পাতার ভেতর চালের পুর দিয়ে রোলের মতো করে মুড়িয়ে নিন। সুপারশপে ক্যানে প্রিজার্ভ করা আঙুরের পাতা পাবেন। সরাসরি গাছ থেকে পাড়া আঙুরের পাতা হলে ১ মিনিট গরম পানিতে রেখে তুলে পানি ঝরিয়ে ব্যবহার করবেন।
পাতিলে প্রথমে একটু অলিভ অয়েল ঢেলে গোল গোল করে কেটে রাখা আলু বিছিয়ে নিন। এর ওপর দিন গোল টুকরা করা টমেটো। তার ওপরে আঙুরের পাতার রেওলগুলো বসিয়ে দিন। লেবুর রস ও সামান্য জলপাইয়ের তেল ওপর থেকে ছড়িয়ে দিন। একটা ভারী প্লেট দিয়ে রোলগুলো চেপে ঢেকে দিন। তার ওপরে ২ কাপ গরম পানি দিন। ঢাকনা লাগিয়ে ৪০-৫০ মিনিট কম আঁচে রান্না করুন।
পানি শুকিয়ে এলে চাল ও মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিন। আঙুরের পাতার রেওল, লেবুর রস, আলু ও টমেটো সেদ্ধগুলো ওপরে দিয়ে পরিবেশন করুন।




