বাংলাদেশ ব্যাংকের অধীনে গাজীপুরে নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের অধীনে গাজীপুরে নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ২৪টি পদে ১২৬ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ, চলবে ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ব্যাংক। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি: বাংলা কিউআর এর মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা পাঠাতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।