বিদ্যুৎ কোম্পানিতে নতুন চাকরির সুযোগ

বিদ্যুৎ কোম্পানিতে নতুন চাকরির সুযোগ

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL) বিদ্যুৎ খাতে নতুন চাকরির সুযোগ ঘোষণা করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিকিউরিটি অফিসার পদে প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে NWPGCL। বিজ্ঞপ্তি অনুযায়ী ২টি পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই চমৎকার যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে দুই পদে আবেদনের জন্য।

যাঁরা বিদ্যুৎ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি সুযোগ। NWPGCL এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপ্রক্রিয়া তুলে ধরা হলো।

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিকিউরিটি অফিসার, মোট শূন্যপদ: ৫টি, আবেদনের মাধ্যম: অনলাইন, আবেদন ফি: ২০০ টাকা, আবেদনের শেষ তারিখ: ১১ জুন ২০২৬, বিকেল ৪টা, অফিশিয়াল ওয়েবসাইট: www.nwpgcl.gov.bd।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।