বেতন জানতে চাকরিপ্রার্থীদের সহায়তা করছে একটি নতুন প্ল্যাটফর্ম

বেতন জানতে চাকরিপ্রার্থীদের সহায়তা করছে একটি নতুন প্ল্যাটফর্ম

বাংলাদেশে একটি নির্দিষ্ট পদের আসল বেতন কত, তা জানার কোনো ‘পাবলিক রেফারেন্স পয়েন্ট’ সেভাবে নেই। তাই চাকরিপ্রার্থীরা যে প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক, সেখানকার বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা আর বিড়ম্বনায় পড়েন। এর সমাধানেই যাত্রা শুরু করেছে দেশের প্রথম অ্যানোনিমাস স্যালারি ট্রান্সপারেন্সি প্ল্যাটফর্ম ‘বেতন কেমন’ (https://www.betonkemon.com/)।

প্ল্যাটফর্মটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের ‘পে ট্রান্সপারেন্সি’ ব্যবস্থাকে প্রতিটি চাকরিপ্রার্থীর হাতের নাগালে নিয়ে আসা। যেখানে কোনো লগইন বা পরিচয় প্রকাশ ছাড়াই বিনা মূল্যে তথ্য দেবেন ও পাবেন ব্যবহারকারীরা।

বেতন কেমন–এর সহ-প্রতিষ্ঠাতা ও গ্রো ইয়োর ক্যারিয়ারের সিইও রাইয়ান এহাব শামস বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম কোডের ওপর নয় বরং কমিউনিটির ওপর ভিত্তি করে বেঁচে থাকে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।