আবুল খায়ের গ্রুপে ১৮০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগের বিজ্ঞপ্তি

আবুল খায়ের গ্রুপে ১৮০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগের বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কনজ্যুমার গুডস ডিভিশনে 'সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে মোট ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও বেতন আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হতে হবে।

নির্বাচিত কর্মীরা মাসিক ১১,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।