অহংকারের অভাবনীয় ক্ষতি

অহংকারের অভাবনীয় ক্ষতি

পবিত্র কোরআনে অহংকার নামক ঘাতক ব্যাধির কথা নানাভাবে চিত্রিত হয়েছে। একে ঘাতক ব্যাধি বলা হয়, কারণ তা মানুষের অন্তর্জগৎকে তিলে তিলে শেষ করে দেয়। আর এর পরকালীন ক্ষতি তো রয়েছেই। এই অহংকার শয়তানকে 'শয়তানে' পরিণত করেছে, অভিশপ্ত করে দিয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নিদর্শনাবলি থেকে বিমুখ করে রাখব। (সুরা আ‘রাফ, আয়াত : ১৪৬) পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। (সুরা আন-নাহল, আয়াত: ২৩)

ইবলিসের অবস্থা এর জ্বলন্ত প্রমাণ। রাসুল (সা.) বলেছেন, যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।