সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার চট্টগ্রামের শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সকালে এসব গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়েছে। এরপর পশু কোরবানিও দিয়েছেন এসব গ্রামের বাসিন্দারা।
বাংলাদেশে ঈদ উদ্যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। তবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।
চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে এই দরবারের অনুসারীরা রয়েছেন।












