পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় মূল আকর্ষণ হিসেবে সৈকতে কয়েক হাজার পুণ্যার্থী সমবেত হয়ে সমুদ্রস্নানে অংশ নেন।
স্নান শেষে অনেককেই সৈকতে বসে পরিবার নিয়ে গীতা পাঠ ও বিশেস প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে, অক্ষয় তৃতীয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।
তাদের বিশ্বাস বিশ্বাস এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল, বেদব্যাস ও গণেশ এই তিথিতেই মহাভারত রচনা শুরু করেন এবং এদিন সত্যযুগের অবসান হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল।











