পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় আর ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হজ পালন করবেন। বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সাফল্য কামনা করেন। মোট ২০৭টি হজ-পূর্ব ফ্লাইট নির্ধারিত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহারহজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহারসামগ্রী ইতিমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ কথা জানিয়েছেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনবাংলাদেশ থেকে আরও পড়ুনইসলামপবিত্র হজ











