প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১: ১৭ দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগে (কিচেন হুড ও গিজার) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান নির্ধারিত বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
প্রতিষ্ঠান: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশন (কিচেন হুড ও গিজার)
চাকরির ধরন: পূর্ণকালীন (ফুলটাইম)
আবেদনের সময়সীমা: ২৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬









