প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০: ২৭ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর একটি আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘হিসাবরক্ষক (ডিপো)’ পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে ২৯ এপ্রিল ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১২ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানটি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মোবাইল সুবিধা, চিকিৎসা সহায়তা এবং সন্তানের শিক্ষা সহায়তার মতো সুবিধা দেবে। হিসাবরক্ষক পদে আবাসনের ব্যবস্থাও রয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।









