সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ১৬তম গ্রেডে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও বেতনপদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ৩০০টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।









