বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ছয় ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৯ মে ২০২৬ তারিখ ঢাকার তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময় ৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১: ৩০টা।
প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ User ID ও Password ব্যবহার করে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে লিখিত পরীক্ষার পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।









