বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদের জন্য প্রার্থীর যোগ্যতা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।

আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন ও গ্রেডজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন ফি ২০০ টাকা। আবেদনের শেষ সময় ২৭ এপ্রিল ২০২৬।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।