বাংলাদেশ ব্যাংকে নতুন চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকে নতুন চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকে 'ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)' পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।

চাকরির বিবরণ পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)। শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

গ্রেড ও বেতন স্কেল(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা। বয়সসীমা১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।