বাংলাদেশ রেলওয়েতে 'ট্রেড অ্যাপ্রেন্টিস' পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ২৫৫ জন প্রার্থী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়া প্রার্থীরা বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম ও রাজশাহীর অধীন কর্মরত থাকবেন।
প্রার্থীদের মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য নির্দেশনা ও শর্তসমূহ প্রকাশ করা হয়েছে।









