বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড শূন্য পদে জনবল নিয়োগে আবেদন শেষ হবে ১৯ মে ২০২৬। পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস/ফিন্যান্স)। পদসংখ্যা ১। এ পদের মূল বেতন (Basic Salary): ৪২,০০০ টাকা। এর সঙ্গে অন্য ভাতা বিধি মোতাবেক পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা ও বয়স— শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স, বিজনেস স্টাডিজ অথবা বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতক ডিগ্রি। এ ক্ষেত্রে সিজিপিএ: ৪.০০ স্কেলে অন্তত ২.৫০ অথবা ৫.০০ স্কেলে অন্তত ৩.৫০ থাকতে হবে। বয়স: ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।









