বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু (SETU) পাঁচ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। মোট পদসংখ্যা ১৯৭। আবেদনের শেষ তারিখ আগামী ১০ মে। ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
চাকরির বিবরণ হলো: ১. পদের নাম: সমন্বয়কারী পদসংখ্যা: ২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: ৮১,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
২. পদের নাম: জোনাল ব্যবস্থাপকপদসংখ্যা: ৪ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৫৭,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
৩. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপকপদসংখ্যা: ৬ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।









