ভুয়া তথ্য রোধে সামাজিক আন্দোলনের আহ্বান

ভুয়া তথ্য রোধে সামাজিক আন্দোলনের আহ্বান

দেশে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে উল্লেখ করে নোয়াব সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, এ পরিস্থিতি এখন প্রায় মহামারির আকার ধারণ করেছে এবং তা থেকে বেরিয়ে আসতে হলে সম্মিলিত উদ্যোগ ও সামাজিক আন্দোলন প্রয়োজন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মতিউর রহমান চৌধুরী।

এখন প্রায় প্রত্যেক ঘরেই একজন করে “সাংবাদিক” তৈরি হয়েছে। যে যা দেখছে, সেটাই লিখছে বা প্রচার করছে। এই অবস্থায় সঠিক তথ্য পাওয়াই কঠিন হয়ে যাচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।