ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেছেন, সাংবাদিকতার কাজ শুধু প্রশংসা করা নয়; সমাজের ত্রুটিগুলোও তুলে ধরা। তাঁর ভাষায়, সাংবাদিকতা হচ্ছে ‘সোশ্যাল ডক্টর’। একজন চিকিৎসক যেমন শরীরের অসুখ চিহ্নিত করেন, সাংবাদিকও তেমনি সমাজের সমস্যা তুলে ধরেন।
ডেইলি স্টার নতুন নীতির অংশ হিসেবে দেশের বিভিন্ন শহর ও উপশহরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংলাপ করবে উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, ‘আমরা ব্যবসায়ী, নারী অধিকারকর্মী, রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সঙ্গে আলাদা করে বসতে চাই। তাদের আশা-আকাঙ্ক্ষা বুঝতে চাই। তাহলেই আমাদের সাংবাদিকতা আরও উন্নত হবে।’











