বিরল চাঁদিয়াল পাখির সন্ধানে

বিরল চাঁদিয়াল পাখির সন্ধানে

দিনভর সিলেটের কানাইঘাটের বড় হাওরে বিরল পাতিসারসের ছবি তুলে সন্ধ্যায় শহরে ফিরলাম। ছয়জনের দলের দুজন ঢাকা ফিরে গেল আর আমরা চারজন শ্রীমঙ্গলের বাসে উঠলাম। দুই বছর পর শ্রীমঙ্গলে এসেছি।

সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরে আদমপুর ও কুরমা পক্ষী অভয়াশ্রমে পাখি পর্যবেক্ষণের নিমিত্তে সারা দিনের জন্য অটোরিকশা নিলাম। আদমপুর বিটে পৌঁছালাম ৯টা নাগাদ। ২ ঘণ্টা ২০ মিনিট বনের বিভিন্ন স্থানে ঘুরে ৩০ প্রজাতির বেশি পাখি-প্রাণী-প্রজাপতির ছবি তুললাম।

এরপর টার্গেট করা তিন-চারটি পাখি দেখার সম্ভাব্য স্থান ছড়ার মুখে চলে এলাম। এখানে একসময় বামন মাছরাঙা বাসা বানাত। যাহোক, সরু ছড়া ধরে সামনের দিকে এগোতে থাকলাম। এখানে জঙ্গল বেশ ঘন। প্রায় ১৫ মিনিট হাঁটার পর এক জায়গায় এসে থামলাম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।

পাখি বিভাগের আরও সংবাদ পড়ুন

সব দেখুন