কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত অলিভ রিডলি কচ্ছপ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত অলিভ রিডলি কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে উপকূলে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আজ বুধবার সকাল আনুমানিক ছয়টার দিকে কুয়াকাটার নিকটবর্তী কাউয়ারচর এলাকার ঝাউবন পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি ভেসে আসে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবদুল জলিল প্রথম কচ্ছপটি দেখতে পান।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।