সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৭০ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। পর্তুগিজ, স্প্যানিশ, জাপানিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ ও ইটালিয়ান—এই ছয় ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেল তৈরির এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২০ এপ্রিলের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।
পদের বিবরণ ও সংখ্যামোট ৭০টি পদের মধ্যে রয়েছে: পর্তুগিজ ভাষা: ০৬ জন, স্প্যানিশ ভাষা: ০৬ জন, জাপানিজ ভাষা: ৪০ জন, রাশিয়ান ভাষা: ০৬ জন, ফ্রেঞ্চ ভাষা: ০৬ জন, ইতালিয়ান ভাষা: ০৬ জন।
যোগ্যতা ও সম্মানী পর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ান ও ফ্রেঞ্চ ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level- B1 পাস থাকতে হবে। জাপানিজ ভাষার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাসসহ JLPT N3/সমমান লেভেল পাস হতে হবে। ইতালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাস থাকতে হবে।









