চাকরি প্রতিক্রিয়ায় প্রার্থীবান্ধব হওয়া দরকার

চাকরি প্রতিক্রিয়ায় প্রার্থীবান্ধব হওয়া দরকার

আমাদের চাকরিতে নিয়োগপ্রক্রিয়াগুলো আরও প্রার্থীবান্ধব হওয়া দরকার। কারণ, একটি চাকরির আবেদন শুধু একটি ফরম পূরণ করা নয়; একজন প্রার্থী এর জন্য সময় দেন, মানসিক চাপ নেন, ভবিষ্যৎ নিয়ে আশা করেন, অফিস থেকে ছুটি নেন, দূরদূরান্ত থেকে যাতায়াত করেন। অথচ পুরো নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীর দিকটা খুব কমই ভাবা হয়।

নিয়োগপ্রক্রিয়ায় একই তথ্য বারবার চাওয়ার বিষয়টি খুব সাধারণ। আবেদন করার সময় দেওয়া তথ্য আবার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের আগে চাওয়া হয়। কোথাও দীর্ঘ অনলাইন ফরম পূরণ করার পর আবার সিভি আপলোড করতে বলা হয়।

চাকরি নিশ্চিত হওয়ার আগে একজন প্রার্থীর পরিশ্রম যতটা সম্ভব কমিয়ে আনা উচিত। দীর্ঘ নিয়োগপ্রক্রিয়াও বড় একটি সমস্যা। অনেক সংস্থা আলাদা সময়ে লিখিত পরীক্ষা ও কয়েক ধাপের ইন্টারভিউ নেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।