সিটি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে সুযোগ হলো

সিটি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে সুযোগ হলো

একজন ফ্রেশারের জন্য একাডেমিক জীবন থেকে পেশাদার জীবনে প্রবেশের এই পরিবর্তনটা বেশ গুরুত্বপূর্ণ। সংবেদনশীলও বটে। সিটি ব্যাংকের ১২ মাসের বিস্তৃত ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের দারুণভাবে সাহায্য করেছে। এখানে ব্যাংকের প্রতিটি বিভাগের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। আবার প্রশিক্ষণের পরই থাকে দুই ধাপের মূল্যায়ন প্রক্রিয়া। ফলে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও পরিচালন প্রক্রিয়া সম্পর্কে একটি শক্তিশালী মৌলিক ভিত্তি তৈরি হয়েছে।

ক্লাসরুমের তাত্ত্বিক জ্ঞান আর বাস্তব কর্মপদ্ধতি যে কতটা আলাদা, তা এই প্রোগ্রামের মাধ্যমে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো সরাসরি শীর্ষ ব্যবস্থাপনার দিকনির্দেশনা। ব্যাংকের শীর্ষ পর্যায়ের নির্বাহী ও নানা বিভাগের প্রধানদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ পেয়েছি। এতে আমাদের পেশা ও ব্যক্তিজীবন সম্পর্কে শেখার প্রক্রিয়া অনেকটা গতি পেয়েছে।

এ ছাড়া প্রত্যেক এমটিওর জন্য নির্দিষ্ট ‘বাডি’ ও ‘মেন্টর’, মানে কর্মস্থলে সিনিয়র কর্মীর অধীনে কাজের সুযোগ থাকায় পুরো যাত্রাটা অনেক সহজ হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।