দিনাজপুর কর অঞ্চলে ১১২ পদে চাকরির আবেদন শেষ ১৭ মে

দিনাজপুর কর অঞ্চলে ১১২ পদে চাকরির আবেদন শেষ ১৭ মে

দিনাজপুর কর অঞ্চলের অধীনে ৬ ক্যাটাগরির পদে নিয়োগে আবেদন চলছে। ১২২ পদের এ নিয়োগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কর অফিস অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে।

চাকরির বিবরণ হলো:

1. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০১ গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

2. পদের নাম: প্রধান সহকারী পদসংখ্যা: ২২ গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

3. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ২২ গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

4. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২৩ গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

5. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৭ গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

6. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ২৭ গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা ৩ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম হলো পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে https://taxdin.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা হলো ১৭ মে ২০২৬, বিকেল ০৫:০০টা।

বিস্তারিত দেখুন https://taxdin.teletalk.com.bd/docs/TAXDIN20260423.pdf এই ঠিকানায়।

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কর অঞ্চল দিনাজপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.taxeszonedinajpur.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।